বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৮:২৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৮:২৬:৩১ অপরাহ্ন
বগুড়ার সোনাতলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ থেকে ১০ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত শেষ রাতে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকার শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মো. মোয়াজ্জেম মন্ডলের তিন ছেলের মধ্যে জুলফিকার হায়দার টিটু ও সাজ্জাদুর রহমান তিতাস প্রবাসে থাকেন। অপর ছেলে মো. সামিউল ইসলাম তানভীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন ছেলের কেউই বর্তমানে বাড়িতে থাকেন না। বাড়িতে মোয়াজ্জেম মন্ডল, তার স্ত্রী এবং প্রবাসী দুই ছেলের স্ত্রী মোছা. কামরুন নাহার নূর ও মোছা. মায়া খাতুন বসবাস করেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘটনার রাতে ৪ থেকে ৫ জনের একটি ডাকাতদল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতদল চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত (ওসি) কবির হোসেন বলেন, ডাকাতদল ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে এমন তথ্য জানিয়েছে ওই পরিবার। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com