ভারতের উড়িষ্যা খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:১৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:১৮:৪৪ অপরাহ্ন
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। মানেস্বর চকের কাছে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি এর আগে কাছাকাছি একটি হোটেলে খাবার চেয়েছিলেন। তবে তার অস্পষ্ট কথাবার্তা বুঝতে না পারায় হোটেলকর্মীরা তাকে খাবার দিতে পারেননি। পরে তিনি সেখান থেকে চলে যান।

এর কিছু সময় পর রাস্তার পাশে পড়ে থাকা দুর্ঘটনায় নিহত কুকুরটির শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন তাকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলেও প্রথমদিকে তিনি তাদের কথায় সাড়া দেননি।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থায় রয়েছেন। খাবারের অভাব ও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কারণেই তিনি এমন পরিস্থিতিতে পড়েছেন বলে মনে করছেন অনেকে। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি সামনে আসার পর ভারতে ছিন্নমূল ও গৃহহীন মানুষের খাদ্যসংকট, দারিদ্র্য এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে তার জন্য খাবার, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com