বিএসটিআইয়ের অনুমোদন ও লেবেল ছাড়া মিষ্টি-দই বিক্রি, অলিম্পিক সুইটসকে জরিমানা

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৬:১৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৬:১৬:১৮ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি ও দই উৎপাদন এবং বিক্রি-বিতরণের দায়ে অলিম্পিক সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। নগরীর মহিষবাথান এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে উৎপাদিত সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই) বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেলও ছিল না।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com