গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫২:৪৮ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গেরস্তের বাড়িতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬০) নামে এক পেশাদার চোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যান বিশারু। ঘরে ঢোকার পরপরই ওই বাড়ির লোকজন টের পেয়ে বিশারুকে আটক করেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার পিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, নিহত চোর নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টিতে জড়িতের ঘটনায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চালাচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com