বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৬:১৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৬:১৫:৪৫ অপরাহ্ন
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। এতে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় উসকানিমূলক তৎপরতা বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের ফার্স সংবাদ সংস্থার দাবি, দেশটির মহাকাশ বাহিনী বাহরাইনের ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিকেও ওই ঘাঁটিতে হামলা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com