যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৬:০৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৬:০৫:৫৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে প্রায় ২৪ ঘণ্টা চাপা থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে। কোয়া শার্প নামের ওই শিশুকে কুকুরের খাঁচায় তোয়ালে দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা মাইকেলের বিরুদ্ধে। এ ঘটনায় বাবার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও শিশুর প্রতি বেআইনি আচরণের অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সাউথ ক্যারোলাইনার লেক্সিংটন কাউন্টিতে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিশুটিকে বাবার কাছে রেখে কাজে যান তার মা। পরে বাড়িতে ফিরে বাবা ও সন্তান কাউকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন তিনি।

খবর পেয়ে পুলিশ নিখোঁজ বাবা ও শিশুর সন্ধানে তল্লাশি শুরু করে। একপর্যায়ে শিশুটির বাবা মাইকেলকে আটক করা হলেও কোয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পরে শতাধিক উদ্ধারকর্মী দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান। একপর্যায়ে বাড়ির কাছের একটি জঙ্গলে মাটির ওপর নতুন করে খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখতে পান তারা। সন্দেহ হওয়ায় সেখানে মাটি সরাতেই শোনা যায় শিশুর কান্না।

পরে মাটির নিচে কুকুরের খাঁচার ভেতর তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ১১ মাস বয়সী কোয়াকে। প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে থাকার পরও শিশুটিকে জীবিত পাওয়াকে অলৌকিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

উদ্ধারের পরপরই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা মাইকেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং শিশুর প্রতি বেআইনি আচরণের অভিযোগ আনা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com