শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার

আপলোড সময় : ১২-১১-২০২৬ ১০:৫২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১০:৫২:৫৮ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে রাবি সংস্কার আন্দোলন-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভিকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম সদস্য সচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব।

এ ছাড়া কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম, সহ-কর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক, সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সানট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ এবং সহ-আইন সম্পাদক পলাশ মিয়া দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।

নবগঠিত কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার বলেন, রাবি সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর দাবি আদায়ের ঢাল হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় পাশে থাকব, ইনশাআল্লাহ।

সদস্য সচিব আরিফ আলভি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভ্যানগার্ড হিসেবে কাজ করব। শিক্ষার্থীদের মৌলিক ও প্রয়োজনীয় অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com