নাটোরের লালপুরে সড়কের ওপর খড়ের পালা (পোয়ালের পালা) রাখার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শান্ত (১৯) উপজেলার সালামপুর এলাকার মিলন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত লালপুর থেকে যাওয়ার পথে মুচিপাড়া নামক স্থানে পৌঁছালে সড়কের ওপর রাখা খড়ের পালার কারণে দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, চলাচলের সড়কের ওপর খড়ের পালা রাখার কারণে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহনের চালকদের জন্য এ ধরনের প্রতিবন্ধকতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
একটি সড়ক দুর্ঘটনায় একটি প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের দাবি, সড়কের ওপর অবৈধভাবে খড়ের পালাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা রাখা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেন এ ধরনের অবহেলার কারণে আর কোনো পরিবারকে আপনজন হারাতে না হয়।