ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৭:২২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৭:২২:২৮ অপরাহ্ন
ফেনীর ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ হামিদা বেগম (২৮) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। 

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক হামিদা বেগম কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার কামাল মিয়ার মেয়ে। জিজ্ঞাসাবাদে তিনি ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি।

এসআরবি-৭ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর উদ্যোগ নেয় আভিযানিক দল। এ সময় সিডিএম ট্রাভেলসের বাসটি চেকপোস্টের কাছে পৌঁছালে এক নারী ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা কালো রঙের ব্যাগে আকাশি রঙের পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

আটক নারী ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com