নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ ফারুক হোসেন প্রকাশ শুভকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পাহাড়তলী থানাধীন ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল।
বৃহস্পতি বার বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
গ্রেপ্তার ফারুক হোসেন (৩৮) নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দায়ের করা ৩০ জুলাই ও ২২ তারিখের দুটি ডাকাতি মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি মামলার ধারা ৩৯৫/৩৯৭ এবং অপরটি ৪৫৮/৩৮২ পেনাল কোড।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর ফারুক হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।