গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মুখ চেপে বাঁশবাগানে নিয়ে ধর্ষণ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:১২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:১২:৪৫ অপরাহ্ন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খগেশ্বর রায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার মা-বাবা ও ভাই বাড়িতে ছিল না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী খগেশ্বর শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি টের পেয়ে প্রতিবেশী এক নারী এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় বুধবার রাতেই পরিবারের সদস্যরা মামলা করেন এবং শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com