আশ্বিন মাসের শেষ সপ্তাহ। অধিকাংশ কৃষক ধানে সেচ ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। এসময়ে কৃষক বিরেন প্রামানিকের খেতের ধান পেকে কর্তনের উপযোগী হয়ে গেছে। তিনি কার্তিক মাসের প্রথম সপ্তাহে ধান কেটে নিয়েছেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিরেন প্রামানিকের মতো অনেক কৃষক উফশী জাতের স্বল্প জীবনকালের ধান চাষ করেছেন। এর মধ্যে ব্রি-৯০ জাতের ধান অনেকেই আবাদ করেছেন।
কৃষকেরা বলছেন, স্বল্প জীবনকালের মধ্যে ব্রি-৯০ ধানের ফলন 'সন্তোষজনক'। আমন ও বোরো- এ দুই মৌসুমেই আবাদ করা যায়। এই ধান রোপণের ৮০ দিন পরে কর্তনের উপযোগী হয়ে যায়। ৯০ দিনের (৩ মাস) মধ্যে কাটা যায় । সার ও কীটনাশক তুলনামূলক কম প্রয়োগ করতে হয়। দামও ভালো পাওয়া যায়। নাবি (দেরিতে) রোপণ করলে প্রচলিত জাতের একটু আগেই কাটা যায়। আর প্রচলিত জাতের সঙ্গে রোপণ করলে আশ্বিন মাসেই কাটা যায়। এতে করে আমন ও বোরো মৌসুমের মাঝখানে বাড়তি অন্য একটি 'মধ্যবর্তী' ফসল চাষ করা যায়। আবার এই 'মধ্যবর্তী' ফসল কাটার পরে বোরো মৌসুমে আবার এই ধান রোপণ করলে প্রচলিত জাতের সঙ্গে কাটা যায়।
তবে কৃষকেরা আক্ষেপ করে বলেছেন, এই ধানের ফলন ভালো হলেও সব ব্যবসায়ী কিনতে চান না। এতে করে তাঁরা অসুবিধায় পড়েন। তাছাড়া এই ধান আগাম ( কার্তিক মাসে) পেকে গেলে কাটার জন্য সহজে শ্রমিক পাওয়া যায় না।
উপজেলার ভাবিচা গ্রামের কৃষক বিরেন প্রামানিক বলেন, তিনি এবছর আমন মৌসুমে ১৩ কাঠা জমিতে ব্রি-৯০ জাতের ধান আবাদ করেছিলেন। শ্রাবণ মাসের পয়লা তারিখে রোপণ করে আশ্বিনের শেষ সপ্তাহে সেটা কর্তনের উপযোগী হয়ে যায়। ১৩ কাঠা জমিতে তিনি সাড়ে নয় মণ ধান পেয়েছেন বলে জানালেন। কার্তিক মাসেই এই জমিতে তিনি সরিষা আবাদের পরিকল্পনা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এবছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। এরমধ্যে ৩২৩ হেক্টর (২ হাজার ৪১৪ বিঘা) জমিতে ব্রি-৯০ জাতের ধান রোপণ করা হয়েছে। এই ধান বিঘাপ্রতি ১৫-১৭ মণ পর্যন্ত ফলন হয়।
উপজেলার দামপুরা গ্রামের মো. বাবুল ও মো. বুলবুল সরকার তিন বিঘা জমিতে এই ব্রি-৯০ ধান চাষ করেছেন। মো. বাবুল বলেন, তিনি ভাদ্র মাসে এই ধান রোপণ করেছেন। প্রচলিত জাতের ধানের চেয়ে সার ও কীটনাশক কম প্রয়োগ করতে হয়েছে।
ধানের 'মাথা' ভালো আছে। কার্তিক মাসেই কাটার উপযোগী হয়ে গেছে। তিনি আশা করছেন বিঘাপ্রতি ১৭-১৮ মণ ফলন হবে। একই কথা বললেন মো. বুলবুল সরকার।
ভাবিচা গ্রামের কৃষক নিহার সরদার বলেন, বন্যার আশঙ্কায় ও সেচ অসুবিধার কারণে তিনি ভাদ্র মাসে বিলের দেড় বিঘা জমিতে এই ধান চাষ করেছেন। আজকে ধান কাটা শুরু হয়েছে। আশা করছেন ফলন ভালো হবে।
রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ স্বল্প জীবনকালের বেশ কিছু জাত উদ্ভাবন করেছেন। তিনি বলেন, একই এলাকার সব কৃষক যদি অল্প জমিতেও ব্রি-৯০ জাতের মতো স্বল্প জীবনকালের ধান রোপণ করে তাহলে বেশি পরিমাণ ধান উৎপাদন হবে। তখন কৃষকদের এসব ধান বাজারে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না।
উপজেলার কয়েকজন ধান ব্যবসায়ীর কাছে খোঁজ নিয়ে গেছে তাঁরা এখনও ব্রি-৯০ ধান কেনা শুরু করেননি। সামনে সপ্তাহ থেকে কিনবেন বলে জানালেন।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, স্বল্প জীবনকালের বেশ কয়েকটি জাত রয়েছে। আমন মৌসুমে ব্রি-৯০ জাতের ধান
স্বল্প জীবনকালের ধানের মধ্যে অন্যতম একটি ধান। এই ধান রোপণের ৯০ দিনের (৩ মাস) মধ্যে কাটা যায়। এক্ষেত্রে কৃষকেরা কার্তিক মাসেই আলু, সরিষা,গমসহ অন্যান্য 'মধ্যবর্তী' ফসল রোপণ করতে পারেন।
তিনি আরও বলেন, কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে এসব স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল জাতের ধান রোপণের ক্ষেত্রে পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।