জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৪:৪৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৪:৪৪:১৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংবাদিকদের একথা জানান তিনি।

রিজভী বলেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষের কাছে এই ফ্যাসিস্টরা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, তারা এসব কুকর্ম করে বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে এই অপশক্তি কখনও চুপ চাপ বসে থাকে না, বিভিন্ন অপকৌশলে তারা লিপ্ত থাকে। টকশোগুলোতেও ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করছে বলেও অভিযোগ করেন রিজভী।

এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান এলাকায় তার গ্রামের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।

এনসিপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বাড়িতে। এরপর পেট্রোল বোমায় জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com