কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:১৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:১৬:৪৩ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনজন আরোহী একটি মোটরসাইকেলে সফিপুর ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিন আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলেও তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com