এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:০০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:০০:৪৫ অপরাহ্ন
পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরেও চেহারায় মেদের লেশমাত্র নেই। আসেনি ভারীক্কি গড়নও। ৫১ বছরের বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টীর ফিটনেস দেখে বয়স বোঝার উপায় নেই। তিনি যেন এখনও ত্রিশের এক যুবতী! এক সময়ে নানা শারীরিক সমস্যায় ভুগলেও, সেই দিনগুলি পিছনে ফেলে যোগব্যায়ামকেই নিজের জীবনের মূল মন্ত্র বানিয়ে নিয়েছেন। এখন অনলাইনেও তিনি নিয়মিত যোগাসনের নানা ভঙ্গি শিখিয়ে অনুরাগীদের অনুপ্রাণিত করেন। শিল্পার কথায়, সঠিক নিয়ম ও সঠিক ভঙ্গিতে যোগাসন করতে পারলে শুধু শরীরের গড়ন সুন্দর হয় না, দূর হয় বহু কঠিন অসুখবিসুখও। তেমনই এক আসন হল ‘গুপ্ত পদ্মাসন’। নিয়ম করে অভ্যাসে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ সচল ও সক্রিয় থাকে। ঠেকিয়ে রাখা যায় বার্ধক্যও।

গুপ্ত পদ্মাসনের পদ্ধতি কেমন?

পদ্মাসনের আরও জটিল ভঙ্গি হল গুপ্ত পদ্মাসন। প্রাচীন যোগাসনগুলির একটি। শরীরের বিভিন্ন পেশির সক্রিয়তা বাড়ে এই আসন অভ্যাসে। ব্যায়াম হয় শরীরের নানা অস্থিসন্ধির।

প্রথমে যোগাম্যাটের উপর সোজা হয়ে পদ্মাসনে বসুন। ডান পা বাঁ ঊরুর উপর এবং বাঁ পা ডান ঊরুর উপর রাখুন।

এরপর শরীর সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। দুই হাত মাটিতে থাকবে, হাতের উপরেই শরীরের ভর থাকবে।

দুই পা পদ্মাসনের ভঙ্গিতেই থাকবে।

এই অবস্থায় শ্বাস নিতে নিতে শরীর নামিয়ে হাতে ভর দিয়ে বুক মাটিতে ঠেকান। অনেকটা ডন বৈঠক দেওয়ার মতো। কনুই শরীরের পাশে থাকবে। দুই পা পদ্মাসনের ভঙ্গিতেই থাকবে।

ধীরে ধীরে দুই হাত পিছনের দিকে নিয়ে গিয়ে আঙুলগুলি একত্র করুন।

বুক মাটিতে ঠেকে থাকবে, থুতনিও মেঝের সঙ্গে স্পর্শ করা থাকবে, দুই হাত পিছমোড়া করে থাকবে। চোখ সামনের দিকে থাকবে।

এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার চেষ্টা করুন। তার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাতে ভর দিয়ে আবার হামাগুড়ি দেওয়ার ভঙ্গি করুন। তার পর আগের অবস্থায় ফিরে যান।

উপকারিতা:

গুপ্ত পদ্মাসন নিয়মিত অভ্যসে অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যা কমবে, সারা শরীরে রক্তসঞ্চালন ভাল হবে।

লিভারের জটিল অসুখ হওয়ার ঝুঁকি কমবে, ভাল থাকবে ফুসফুসও।

হাঁপানি ও সিওপিডির সমস্যা থাকলে, তা দূর হবে।

হাত, পা ও শরীরের নিম্নাংশের পেশির ব্যায়াম হবে। পেট-কোমর ও নিতম্বের মেদ কমবে।

শরীরের গড়ন সুন্দর হবে, ভারসাম্য বাড়বে।

দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা বা ঝুঁকে মোবাইল দেখার কারণে ‘টেক্সট নেক সিনড্রোম’ হচ্ছে অনেকের। এই আসন অভ্যাসে বুক ও কাঁধের পেশি প্রসারিত হবে, ফলে এমন সমস্যার হাত থেকেও রেহাই পাবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com