যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:৪৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:৪৬:৩৭ অপরাহ্ন
তিন দশক আগে নির্মিত পরীক্ষামূলক চলচ্চিত্র ‘ফিমেল পারভারশনস-এ ব্যতিক্রমী অভিনয়ের মাধ্যমে মার্কিন চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন অভিনেত্রী টিল্ডা সুইন্টন। যৌন আকাঙ্ক্ষা, মানসিক দ্বন্দ্ব, নারী স্বাধীনতা ও প্রচলিত সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে ব্যক্তিস্বাতন্ত্র্যের অনুসন্ধান নিয়ে নির্মিত চলচ্চিত্রটি আগামী ১৩ নভেম্বর থেকে মুবি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে।

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সুসান স্ট্রেইটফেল্ড পরিচালিত ও সহ-রচিত সিনেমাটি মনোবিশ্লেষক লুইস জে কাপলানের নন-ফিকশন গবেষণা ফিমেল পারভারশনস: দ্য টেম্পটেশনস অব এমা বোভারি’ অবলম্বনে নির্মিত। এতে প্রচলিত ধারণার বাইরে নারীর যৌন আকাঙ্ক্ষা ও মানসিক প্রবণতাকে সৃজনশীলতা, আত্মমুক্তি এবং সামাজিক বিধিনিষেধ অতিক্রমের প্রচেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রে সুইন্টন অভিনয় করেছেন ইভ চরিত্রে। তিনি একজন মেধাবী ও অবিবাহিত আইনজীবী। পেশাগত জীবনে সফলতার দ্বারপ্রান্তে থাকলেও ব্যক্তিগত জীবনে নানা মানসিক দ্বন্দ্ব, অতীতের স্মৃতি ও জটিল সম্পর্কের মধ্য দিয়ে যেতে হয় তাকে। জন নামের এক ভূকম্পবিদের সঙ্গে তার আবেগঘন সম্পর্ক এবং নারীদের প্রতি আকর্ষণ চরিত্রটিকে আরও জটিল করে তুলেছে।

গল্পের একপর্যায়ে বোন ম্যাডিকে জেল থেকে মুক্ত করতে মরুভূমির প্রত্যন্ত একটি শহরে যেতে হয় ইভকে। সেখানে বোনের পারিবারিক জীবন, তার বন্ধু অ্যানুনসিয়াটা এবং রুমমেট এমার সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে নিজের অতীত ও মানসিক সংকটের মুখোমুখি হয় সে।

যৌন আকাঙ্ক্ষা, ব্ল্যাক কমেডি ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মিশেলে নির্মিত সিনেমাটিতে প্রচলিত নারী চরিত্রের ধারণাকে ভেঙে দিয়েছেন পরিচালক। ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’র মতো পরাবাস্তব আবহ এবং ব্যতিক্রমী দৃশ্যায়নও রয়েছে এতে।

সিনেমাটিতে টিল্ডা সুইন্টনের পাশাপাশি অভিনয় করেছেন ক্ল্যান্সি ব্রাউন, অ্যামি ম্যাডিগান, ফ্রান্সেস ফিশার ও লাইলা রবিনস। ব্যতিক্রমী নির্মাণশৈলী ও সুইন্টনের স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে চলচ্চিত্রটি স্বাধীন ধারার সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com