প্রবল ঝড় ও বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বন্যাপ্রবণ এলাকায় অস্থায়ী তাঁবুতে বসবাসকারী ৯ লাখ ৪০ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা। বৃষ্টিতে হাজার হাজার তাঁবু জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বৃষ্টির পর অন্তত ৩ হাজার ৯০০ পরিবার সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছে।
সপ্তাহান্তের প্রবল ঝড় ও বৃষ্টিতে দুর্বল তাঁবু ভেঙে পড়া, বন্যার পানি জমে থাকা এবং পয়োনিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে ডুবে এক শিশু এবং তাঁবুর ওপর বালির ঢিবি ধসে অন্তত তিন শিশু ও তাদের মা নিহত হয়েছেন। এ ছাড়া তাঁবু ধসে ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
জাতিসংঘের হিসাবে, বৃষ্টির পর ২৬ হাজার পরিবার সহায়তা চেয়েছে। বিদ্যুৎ না থাকায় পানি নিষ্কাশনের পাম্পগুলোও সচল করা যাচ্ছে না। ফলে তাঁবুতে বৃষ্টির পানি ও পয়োবর্জ্য ঢুকে পড়ছে। হাজার হাজার মানুষ ভেজা ও ক্ষতিগ্রস্ত তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছেন।
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস (এমএপি) জানিয়েছে, ঠান্ডা, স্যাঁতসেঁতে ও জনাকীর্ণ পরিবেশে বসবাসের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। সংস্থাটির গাজা যোগাযোগ কর্মকর্তা মাই এলাওয়াদা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত উন্নত আশ্রয় ও শীত থেকে সুরক্ষার ব্যবস্থা করা না হলে শিশুদের মধ্যে হাইপোথার্মিয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে।
অন্যদিকে, মানবিক সহায়তা সংস্থা শেল্টারবক্স জানিয়েছে, জরুরি আশ্রয়ের জন্য প্রয়োজনীয় তাঁবু প্রায় দুই বছর ধরে গাজার বাইরে আটকে রয়েছে। ফলে ত্রিপল ও কাঠের প্যালেট দিয়ে অস্থায়ী আশ্রয় তৈরি করতে হচ্ছে। এসব উপকরণের সরবরাহও সীমিত।
সংস্থাটির এক মুখপাত্র বলেন, শীতের আগে টেকসই আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি হলেও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী প্রবেশে বাধা থাকায় কাজ ব্যাহত হচ্ছে। তাঁর অভিযোগ, তথাকথিত দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং সীমান্তে সরবরাহ আটকে থাকায় মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে, গাজার বাইরে দেড় লাখ নতুন আশ্রয়কেন্দ্র ইসরায়েলের প্রবেশ-অনুমতির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। তারা বলছে, আরও উন্নত আশ্রয়, শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী দ্রুত সরবরাহ করা না হলে শীত মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
কাউন্সিল ফর আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং (কাবু) ব্রিটিশ সরকারের প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স, অক্সফাম ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ বিভিন্ন মানবিক সংস্থার কার্যক্রম পরিচালনার অনুমতি পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।