চব্বিশের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত্য আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে এখনও সন্ধান না মেলা ২৮০ জনের মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (১১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে সাক্ষাৎ করতে এলে তাদের এ কথা জানান তিনি।
এ সময় নিখোঁজদের স্বজনদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, গুম কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত ২৮০ জন ব্যক্তি—যাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও আমরা ট্রেস আউট করতে পারিনি। তাদের সবার ঘটনাই আমরা একটি সমন্বিত (কনসলিডেটেড) আকারে এনেছি।
‘তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে এই তদন্ত কার্যক্রম চলছে এবং প্রসিকিউশন থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।’
বিগত সরকারের আমলের গুমের ধরন তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার আমলে মূলত দুটি কৌশলে এই অপরাধগুলো করা হতো। একটি ছিল বিরোধী মত, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পুলিশ দিয়ে তুলে নিয়ে কিছুদিন বা দীর্ঘদিন অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা এবং পরে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেওয়া।
‘দ্বিতীয় কৌশলটি ছিল আরও ভয়াবহ—নির্বাচন বা কোনো রাজনৈতিক উপলক্ষ এলেই রাষ্ট্রীয় মদদে নেতাকর্মীদের তুলে নিয়ে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যা করা হতো কিংবা চিরতরে গুম করে ফেলা হতো।’
তিনি আরও বলেন, আইন অনুযায়ী, যেসব ভুক্তভোগী এখনও নিরুদ্দেশ রয়েছেন, তাদের ঘটনা ‘চলমান গুম’ হিসেবে গণ্য হবে। আর যেসব গুম ওয়াইডস্প্রেড (ব্যাপক) বা সিস্টেমেটিক (পরিকল্পিত ও কাঠামোগত) হয়েছে, সেগুলোর বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকিগুলোর বিচার হবে স্থানীয় দায়রা আদালতে।