'কৃষি আমাদের আদি পেশা। এই কৃষি কাজের অন্যতম অনুষঙ্গ গরু। প্রাচীনকালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন গরু দিয়ে চাষাবাদ করতো। ফসল ফলাতো। শত প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকতে হতো। সহরায় উৎসব ও ঝান্ডি পূজাতে বাঁশের মাথায় সাদা কাপড় উড়িয়ে আমরা আমাদের সংগ্রামী জীবন ও বিজয়ের প্রতীকি পতাকা উড়িয়ে দেই।' কথাগুলো বলছিলেন ফারাজ মনি মুন্ডা। তিনি সহরায় উৎসব ও ঝান্ডি পূজা উদযাপন কমিটির সভাপতি।
বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের গোয়ালপূজা ঘিরে নওগাঁর নিয়ামতপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ঝান্ডি বা সোহরাই উৎসব’। দুই দিনব্যাপী উৎসবের শেষ দিন গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বেঁধে এর চারদিক ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নারী-পুরুষের নাচ-গান। উৎসবে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ওঁরাও সম্প্রদায়ের ১৯টি সাংস্কৃতিক দল নাচ-গান পরিবেশন করে। পরে অংশগ্রহণকারী দলগুলোকে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। উৎসব দেখতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওঁরাও ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী শত শত মানুষ ভিড় করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্য। প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. রকিব মোল্লা, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, আদিবাসী নারী পরিষদের সভাপতি শুভ্রা এক্কা, ধর্মপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল মাহাতো, আদিবাসী যুব পরিষদের সভাপতি প্রসেনজিৎ বারোয়ার ও সাধারণ সম্পাদক রুপন মুন্ডা এবং আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি স্বপন মাহাতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকসা-ডাহুকা সহরায় উৎসব ও ঝান্ডি পূজা উদযাপন কমিটির সভাপতি ফারাজ মনি মুন্ডা।
আয়োজনে সহযোগিতা করে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদ, নিয়ামতপুর, নওগাঁ।
ডাহুকা গ্রামের বাসিন্দা উকিল পাহান (৬৫) বলেন, সহরায় ওঁরাও জাতিগোষ্ঠীর অন্যতম একটি উৎসব। উৎসব উপলক্ষে বাড়িতে মেয়ে-জামাই, বোনজামাই বেড়াতে এসেছে। এছাড়াও বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।