বাঘায় ১২ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৫১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৫১:০৬ অপরাহ্ন
রাজশাহীর বাঘা উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাইম ইসলাম সাজু (২২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খোর্দ্দ বাউসা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। সাজু ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির দাদা বাদী হয়ে সোমবার বাঘা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com