সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৪৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৪৭:১৮ অপরাহ্ন
চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে জাস্টিন ক্লাম্প নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নগরের এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চিকিৎসক জাস্টিন ক্লাম্প প্রতিষ্ঠানটিতে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাস্টিন ক্লাম্প নিয়মিত ওই ক্যান্টিনে সিঙ্গারা খেতেন। মঙ্গলবার দুপুরে ক্যান্টিনে গিয়ে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে এক কর্মচারীকে নিজের কাছে ডেকে পাঠান। ওই কর্মচারী সেখানে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় চিকিৎসক ক্যানটিনের নারী কর্মীদের সামনেই ওই কর্মচারীর প্যান্টের জিপার খুলে অণ্ডকোষ চেপে ধরেন। এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা করানোর জন্য ওই কর্মচারীকে আবার এপিক হেলথ কেয়ারে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে জাস্টিন ক্লাম্প বলেন, ‘আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে তাদের কাছেই জিজ্ঞাসা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) আব্দুর রাজ্জাক জানান, ‘এমন একটি ঘটনার অভিযোগ নিয়ে একজন ক্যান্টিন কর্মচারী তার কাছে গেছেন। বিষয়টি জানার পর তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com