রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন ভর্তি ৫৫

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৩৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৩৭:৩১ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসাঃ বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডাঃ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

মৃত বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত ছিলেন। গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com