নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৪:৫৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৪:৫৯:৩৬ অপরাহ্ন
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরের অভিযোগ ওঠার পর ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে সকালে ‘যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন দক্ষিণ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com