দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে আইআইডি আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে এই কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীনরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে। সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।
ফ্যাসিস্ট শক্তি ভারত থেকে উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের রক্তের দাগ এখনও শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে।
এ সময় মতভেদ থাকলেও দেশের প্রশ্নে চব্বিশের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।