জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:৩৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:৩৭:২২ অপরাহ্ন
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, কোনো দেশের প্রতি অধীনস্থ না হয়ে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের উদ্যোগে ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. আকমল হোসেন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো প্রভু থাকবে না, থাকবে কেবল বন্ধু। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে নতুন বাজার সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও প্রযুক্তি হস্তান্তরে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ভারতের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক কূটনীতি ও বাণিজ্যিক অংশীদারত্বকেও গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অভিবাসন ও অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সেমিনার শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক। এতে বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com