রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:২২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:২২:০৬ অপরাহ্ন
রাজশাহী সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিট ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগর ভবনের সিডিসি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মধ্যে হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট বক্স ও জুট ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মোঃ আজাদ মোড়ল উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com