নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৫১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৫১:১৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে এক মাদক কারবারী ও এক মাদকসেবী সহ বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত ২৪ ঘন্টায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে মহানগর ডিবি পুলিশ মতিহার থানার চরশ্যামপুর এলাকায় মোঃ মনিরুল ইসলামের (৪৪) বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে বাড়ি তল্লাশি করে ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়। মনিরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পেনাল কোড, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন রাত ৯টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া গ্রামে তিন পিস ইয়াবা সহ মোঃ চঞ্চল আলীকে (৩২) গ্রেপ্তার করে। তবে পালিয়ে যাওয়া আজিজুল হোসেনের ফেলে যাওয়া সাত পিস ইয়াবা জব্দ করা হয়। 

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে মোঃ রিয়াজুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে, নগর পুলিশের পৃথক অভিযানে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com