রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও আধা-সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার এবং ড্রেনে লার্ভিসাইড প্রয়োগসহ মশক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।