মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৬:৩৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:৩৫:৪৪ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪০টি মশাল, একটি চাকু, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ মেহেদী হাসান নিরব (২৫), সে মোহনপুর থানার হরিদাগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে, মোঃ মশিউর রহমান তুহিন (২৪), সে একই থানার তিলাহারি গ্রামের মোঃ ইমরুল হোসেনের ছেলে ও মোঃ সুমন আলী (২১), সে একই গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুর দেড়টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে ৫০ থেকে ৬০ জনের একটি দল মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তবে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার তিনজনসহ পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩) ও ১২ ধারায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com