‘আমাদের কোনও ঝগড়া ছিল না,’ কালীপুজোয় বোন শুভশ্রীর সঙ্গে দূরত্ব ঘুচল? অবস্থান স্পষ্ট করলেন দেবশ্রী

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৬:২৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:২৩:০৬ অপরাহ্ন
দুই বোনের সম্পর্কে নাকি চিড় ধরেছিল। এ কথাই মাসকয়েক আগে ছড়িয়েছিল টলিপাড়ার অন্দরে। নানা জল্পনার মাঝে নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে কালীপুজো কাটালেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্ধমানের গঙ্গোপাধ্যায় বাড়ির ৪৫০ বছরের পুরনো কালীপুজো হল এ বছর। পুজোয় শামিল হয়েছিলেন বাড়ির দুই মেয়ে। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াতেই আলোচনা শুরু। অবশেষে মান-অভিমানের পর্ব মিটল?

দেবশ্রী ও শুভশ্রীর মধ্যে কি সত্যি দূরত্ব তৈরি হয়েছিল? আনন্দবাজার ডট কমকে দেবশ্রী জানালেন, শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই স্বাভাবিক। তাঁর কথায়, “আমার সঙ্গে ওর কোনওদিন কোনও সমস্যা ছিল না। সাধারণ পরিবারে ভাই-বোনেদের মধ্যে যে টুকটাক ঝগড়া হয়, আমাদের মধ্যে সেটুকুও হয় না। কারণ আমি ওর চেয়ে ছ’বছরের বড়।” তিনি যোগ করলেন, “আমাদের কোনওদিন ঝগড়া ছিল না, আর ভবিষ্যতেও কোনওদিন হবে না।”

তা হলে দুই বোনকে আর আগের মতো একসঙ্গে দেখা যাচ্ছিল না কেন? দেবশ্রীর মতে, এখন ডিজিটাল মাধ্যমের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন মানুষ। সমাজমাধ্যমে ছবি বা ভিডিয়ো না দেখলেই অনেক সময় সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাঁর কথায়, বাস্তবের সম্পর্ককে সমাজমাধ্যমের উপস্থিতি দিয়ে বিচার করাটাই ভুল বোঝাবুঝির অন্যতম কারণ। তিনি আরও যোগ করেন, গত কয়েক মাস ধরে ছেলের সঙ্গে দিল্লিতে থাকছেন। সামাজিক মাধ্যম থেকেও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। খুব একটা সক্রিয় থাকতেন না। তাঁর ধারণা, এ জন্য অনেকে ভুল বুঝেছেন তাঁদের।

কালীপুজো উপলক্ষে বর্ধমানের বাড়িতে আবার একত্রিত হয়েছিলেন পরিবারের সকলে। তাঁদের প্রায় সাড়ে চারশো বছরের পুরনো পারিবারিক কালীপুজো। দেবশ্রী জানালেন, বর্ধমানের গঙ্গোপাধ্যায় বাড়ির এই পুজো তাঁদের বংশের ঐতিহ্য। বাড়ির বহু দিনের ঐতিহ্য মেনে এ বারও রাতের খাবারে ছিল মটন কিমা দিয়ে খিচুড়ি। এ বছর পরিবারের প্রবীণ সদস্যের শারীরিক অসুস্থতার কারণে পুজোর দায়িত্ব তাঁর ছেলে অনীশের হাতে তুলে দেওয়া হয়েছে। বারাণসীতে নিজের আশ্রম খুলেছেন অনীশ। এ বছর সেখানে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন নিজের হাতে। দাদুর বাড়ির পুজো ঋষিদাদা (অনীশকে এই নামে ডাকেন ইউভান ও ইয়ালিনি) করছে বলে দারুণ খুশি রাজ-শুভশ্রী কন্যাও। এ দিন মাম্মামের (দেবশ্রীকে এই নামে ডাকে) হাতেই ‘চিকেন রাইস’ খেয়েছে ইয়ালিনি।

শুভশ্রীর সঙ্গে দূরত্ব নিয়ে জল্পনার পাশাপাশি দুই পরিবারের রাজনৈতিক মতপার্থক্য নিয়েও প্রশ্ন উঠেছে বার বার। দেবশ্রী বিজেপি-ঘনিষ্ঠ, অন্য দিকে রাজ চক্রবর্তী আগের সরকারে শাসক দলের বিধায়ক ছিলেন। তবে এই রাজনৈতিক অবস্থান কখনও পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলেনি বলেই দাবি দেবশ্রীর। তাঁর কথায়, বাড়িতে থাকলে তাঁরা রাজনীতি নিয়ে আলোচনা করেন না। রাজ বিধায়ক থাকাকালীনও বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কোনও আলোচনা হত না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com