অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যে স্বস্তি

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:৫৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৫:৫৯:৫৭ অপরাহ্ন
দেশে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে।

এদিকে, অক্টোবরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৭ দশমিক ৯০ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

টানা তিন মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে তা কমে আসে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবার নিম্নমুখী হয়েছে।

সার্বিক মূল্যস্ফীতি কমে আসাকে অর্থনীতির জন্য ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সূত্র: বাসস

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com