বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:৫৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৫:৫৭:৪৮ অপরাহ্ন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন। অনুষ্ঠানে তিনি ব্যাংকের সমসাময়িক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ব্যাংকের ভিশন ও মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, আমানত সংগ্রহ বৃদ্ধি, মানসম্মত ঋণ বিতরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির এবং এফসিএসসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সব শাখা, উপশাখা ব্যবস্থাপকরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com