এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ জেরে বিষপানে গৃহবধূর মৃত্যু

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:১৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৫:১৬:১৯ অপরাহ্ন
ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে বিষপানে রহিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার(৯ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রহিমা বেগম শৈলকুপা উপজেলার ছোটধলহরা গ্রামের মানিক হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে রহিমা বেগম বিষপান করেন বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা হাসপাতালে নেওয়া হলে রোগীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়।

এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান রহিমা বেগম নামের এক গৃহবধু বিষপান করে কুষ্টিয়া হাসপাতাল আত্মহত্যা করেছে বলে শুনেছি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com