পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার চেষ্টায় ছাত্রলীগের দুই কর্মী আটক ; পুলিশে সোপর্দ

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:১২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:৩১:৩৭ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার চেষ্টাকালে জনতার ধাওয়া খেয়ে শিহাব ও আলা আমিন নামে ছাত্রলীগের দুই কর্মী নাটোরের তকিয়া এলাকায় পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দিয়ে আটক করে মারধরের পর নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, তকিয়া থেকে আটক শিহাব ও আলা আমিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। 

মঙ্গলবার সকালে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com