খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:০৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৫:০৪:৩৪ অপরাহ্ন
খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি রাতে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে এস-৫২২৫ নম্বর বগিতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে ট্রেনের ওই বগিতে আগুনের সূত্রপাত হয়। পরে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com