রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৫৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:২৭:৫৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি ও সদর কোম্পানি এবং রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করেন।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে যৌথ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com