এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১১:২৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১১:৩৯:২২ অপরাহ্ন
দীর্ঘ শিক্ষাজীবনের ইতি টানলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের একদল শিক্ষার্থী। ক্লাস ওয়ান থেকে শুরু করে এমবিএ শেষ সেমিস্টারের শেষ ক্লাস পর্যন্ত দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটল আজ।

জীবনের এই বিশেষ মুহূর্তে আনন্দের পাশাপাশি বিষাদ আর স্মৃতির আবেগে ভাসছেন শিক্ষার্থীরা।

শেষ ক্লাসের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থী মোসাঃ মিতু খাতুন বলেন, দীর্ঘ এই যাত্রাকে এখন মনে হচ্ছে খুবই সংক্ষিপ্ত। চোখের পলকে যেন পেরিয়ে গেছে শৈশব থেকে বিশ্ববিদ্যালয়জীবনের দিনগুলো। এই দীর্ঘ সময়ে জমেছে অসংখ্য স্মৃতি, গল্প আর ভালো লাগার মুহূর্ত। কিন্তু বিদায়বেলায় সেসব অনুভূতি ভাষায় প্রকাশ করাও কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীর ভাষায়, যেতে নাহি দিব হায়, তবু চলে যেতে হয়, তবুও চলে যায়। জীবনের অন্যতম সুন্দর অধ্যায়ের সমাপ্তিতে সহপাঠী, শিক্ষক ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেষ ক্লাসের স্মরণীয় মুহূর্তে বিভাগের চেয়ারম্যানের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিতু খাতু ও তাঁর সহপাঠীরা। পাশাপাশি নতুন জীবনের পথচলার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন তাঁরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com