যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:৩৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:৩৭:১০ অপরাহ্ন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। ওয়াশিংটনকে আলোচনা অথবা সংঘাতের মধ্যে যেকোনো একটি পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের প্রস্তাব মেনে না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

রবিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি জানান, ইরানের দুই দিনের প্রস্তাব এখনো আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। সব ফ্রন্টে শত্রুতা বন্ধসহ প্রস্তাবের শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় ইরান সামরিকভাবে আরও কঠোর অবস্থান নিতে পারে বলেও ইঙ্গিত দেন।

পোস্টে তিনি লেখেন, মার্কিন ভোটাররা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন হোয়াইট হাউসের সিদ্ধান্ত নেওয়ার সময়।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনা ও সংঘাতের মধ্যে একটি পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের কারণে সংঘাত নিরসনের আলোচনা কিছুটা ধীর হয়েছে। দুই পক্ষকে আলোচনার কাছাকাছি আনতে মধ্যস্থতাকারীদের নতুন করে উদ্যোগ নেওয়ার আগে আরও কিছুটা সময় প্রয়োজন।

তিনি জানান, পরিস্থিতি শান্ত হওয়া এবং মধ্যস্থতাকারীদের সফর শুরুর অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষা করতে হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com