বয়স ধরে রাখতে প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। কৃত্রিম সৌন্দর্যের চেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনেই বিশ্বাসী তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমি বোটক্সের একেবারেই বিরুদ্ধে। নিজেকে ভালো রাখায় বিশ্বাস করি, তবে তা স্বাভাবিক ও ইতিবাচক উপায়ে। আমার কাছে নিজেকে ধরে রাখার অর্থ অভিনয়ের দক্ষতা ধরে রাখা। কারণ সেটাই আমার মূল শক্তি।
তরুণ প্রজন্মের সৌন্দর্য সচেতনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কারিনা বলেন, অল্প বয়সেই অনেকে বয়সের ছাপ নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ছে। অথচ ৪০-এর কোঠায় এসে তিনি নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভালো অনুভব করছেন। এই বয়সে অভিনয়ও বেশি উপভোগ করছেন বলে জানান তিনি।
সম্প্রতি মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় অভিনয় করেছেন কারিনা। এতে তাঁর সহশিল্পী মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। ২০১২ সালে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহ।