আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:৩০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:৩০:১৫ অপরাহ্ন
আগামী বছর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি জরুরি। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের পাশাপাশি নাগরিকদের নিয়মিত কর প্রদানে উৎসাহিত করতে হবে। করদাতাদের মূল্যায়ন ও উৎসাহিত করতেই সর্বোচ্চ কর প্রদানকারীদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সবার সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com