নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:৫০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:৫০:২৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে তিনজন মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে ১৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (৮ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের তাদের গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তিন মাদক কারবারীর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ জব্দ করে কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশ।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, রবিবার রাত পৌনে ৮টার দিকে কাটাখালী থানার পুলিশ চৌমুহনী বাজারের গুয়াবাসিনা এলাকা থেকে ৭পিস ইয়াবা ট্যাবলেট নওদাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ আলো আলীকে (২৮) গ্রেফতার করে। 

একই থানার পুলিশ রাত ৮টার দিকে টাংগন মধ্যপাড়া গ্রামের সাথী ওরফে সুমীর (৪০) বসতবাড়ির সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হড়গ্রাম নতুনপাড়া এলাকার মোঃ গোলাম সাকলাইনকে (২৯) গ্রেপ্তার করা হয়। এ সময় সুমীর ফেলে যাওয়া পাঁচ বোতল ফেয়ারডিল সিরাপ এবং সাকলাইনের কাছ থেকে একটি খালি বোতল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তাঁরা দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সুমীর বিরুদ্ধে কাটাখালী থানায় আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে।

একই রাত ২টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ বেলদারপাড়া মাছুয়াপাড়া এলাকায় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় মোঃ রিয়ানকে (২২) গ্রেপ্তার করে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক সুমীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, মহানগরীর বিভিন্ন স্থান থেকে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলার দুজন এবং অন্যান্য মামলার ছয়জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com