গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:৪৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:৪৫:৪৫ অপরাহ্ন

গ্রাম পুলিশ সদস্যদের জন্য সুখবর দিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা। বিশেষ বিবেচনায় বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানোর ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছে।

নতুন পরিপত্রে আরও জানানো হয়েছে, বাইসাইকেল পাওয়ার সময়সীমা পরিবর্তন করা হলেও আগের পরিপত্রে উল্লেখিত অন্যান্য শর্তাবলি ও সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

সরকারের এ সিদ্ধান্তের ফলে গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা আগের তুলনায় দ্রুত নতুন বাইসাইকেল পাওয়ার সুযোগ পাবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com