দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:৩৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:৩৮:০০ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।

এ ছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম হাসান। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় আঘাত পাওয়ায় সিলেট টেস্টে খেলতে পারেননি তিনি।

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। সেবার স্বাগতিকদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার নতুন চ্যালেঞ্জ সামনে রেখে প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকবে টাইগারদের।

বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com