টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:৩৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:৩৫:৫২ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে অর্ধশতক তুলে নিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ বা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভার শেষে সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রান নিয়ে অপরাজিত রয়েছেন হৃদয়। প্রথম ইনিংসের রানসহ দুই ইনিংস মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৪ রান।

এর আগে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন তিনি।

এই তালিকার পরবর্তী অবস্থানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে তার ব্যাট থেকে এসেছিল ২৭০ রান।

তবে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন তাওহিদ হৃদয়। এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩০৪ রান করে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলেন এই তরুণ ব্যাটার।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com