নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ, ডিসেম্বরে আহ্বান করা হবে টেন্ডার

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:০৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:০৪:১৮ অপরাহ্ন

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি রোগীদের সঙ্গে আরও ভালো, মানবিক ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে যতটুকু বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নিটোরের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে রোগীরা আরও উন্নত সেবা পাবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com