বাংলাদেশ-সিঙ্গাপুর পুলিশের সহযোগিতা জোরদারে আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের কর্মকর্তার বৈঠক

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:০১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:০১:০৯ অপরাহ্ন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। সোমবার (৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ দমনে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।

এ ছাড়া ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান (ইন্টেলিজেন্স-লেড অপারেশন), সংকট ব্যবস্থাপনা (ক্রাইসিস ম্যানেজমেন্ট) বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com