বড়াইগ্রামে ৫৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৫৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৫৩:০৯ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন প্রামাণিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প।

গত ০৮ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ মিনিটে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ১নং নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌমহান মিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মিলন প্রামাণিককে আটক করা হয়। তিনি ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত চেক শার্টের সামনের বাম পাশের বুক পকেট থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com