ডিমলায় এনসিপির আয়োজনে যোগদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৩১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৩১:৪৪ অপরাহ্ন
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ৮  নভেম্বর  সন্ধ্যায়  ডিমলা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এন সিপি)’র আয়োজনে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
জাতীয় নাগরিক পার্টির  সন্ধ্যার এই সমাবেশে দশটি ইউনিয়নের শত শত নেতা কর্মী অংশগ্রহণ করেন।
 
ডিমলা এনসিপির আহ্বায়ক মো: শাহ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে    সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, ডাঃ মোঃ কামরুল ইসলাম দর্পন, নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক,মোহাম্মদ আব্দুল  মজিদ, জেলা যুবশক্তির সদস্য সচিব রাব্বি ইসলাম,ডিমলা উপজেলা এনসিপির সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ,এনসিপি নেতা জাকারিয়া হোসেন জাকির সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
আলোচনা সভায় বক্তারা মাদক নির্মূল সহ আগামীতে কৃষকেরা যেন সুষ্ঠুভাবে সার পায় সে জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে এনসিপির  রাজনীতির সাথে জনগণকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
 
জনসভা শেষে জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  মোঃ কামরুল ইসলাম দর্পণ কে ডিমলা উপজেলা এনসিপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com