পুঠিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:২৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:২৩:০৯ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’, প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি উপজেলা সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু মোতাল্লেম। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা জাতীয় সমবায় আন্দোলনের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com