রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ বাবুল হোসেন (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের লালদিঘী গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মো বাবুল হোসেন (৩৮), সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের এনামুল হকের ছেলে।
রবিবার সকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে বাবুল বিভিন্ন উপায়ে ইয়াবা সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।